Friday, 22 February 2019
Home
Unlabelled
পেঁয়াজ কাটলে চোখে পানি পড়ে কেন?
পেঁয়াজ কাটলে চোখে পানি পড়ে কেন?
আমরা যখন পেঁয়াজ কাটি তখন অনবরত চোখ দিয়ে পানি পড়ে; নাকের পানি, চোখের পানি মিলেমিশে হয় একাকার। এর পেছনে কে কাজ করে? সেই সালফিউরিক এসিড। চলুন জেনে নেয়া যাক পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি।
পেঁয়াজ কাটার সময় আমরা আসলে তার অসংখ্য কোষকেই কাটি। ফলে কোষের ভেতরে থাকা পদার্থগুলো মুক্ত হয়ে যায়। কোষে থাকা অ্যামিনো এসিড সালফোক্সাইড তখন তৈরী করে সালফেনিক এসিড। কোষের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম সালফেনিক এসিডের সাথে বিক্রিয়া করে তৈরী করে Propanethiol S-oxide নামক সালফারের একটি উদ্বায়ী যৌগ। এই Propanethiol S-oxide বাতাসে ভেসে চলে আসে আমাদের চোখের কাছে। পরে তা চোখের জলীয় অংশের সাথে বিক্রিয়া করে তৈরী করে সালফিউরিক এসিড। আর এই এসিডের কারণেই আমাদের চোখে জ্বলাপোড়ার অনুভুতিটুকু আসে। তখন চোখের ভেতরে থাকা এসিডকে দূর করে দিতেই মূলত চোখ থেকে পানি বের হয়। এতদিন আমরা জানতাম বিভিন্ন প্রাণীর কথা যারা নিজেদের রক্ষার্থে নানা উপায় অবলম্বন করে। আর আমরা আমাদের চোখকে বাঁচাতে কি করি? কান্নাকাটি…
রান্না করার সময় আবার এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে তখন গন্ধ আরো তীব্র হলেও বা চোখে আরো বেশি ধোঁয়া আসলেও আর আমাদের চোখ দিয়ে পানি পড়ে না।
কাটার আগে কিছু সময় ফ্রিজে রেখে নিলে, নিরাপত্তা গগলস পড়ে পেঁয়াজ কাটলে অথবা কাটার সময় শুধু ফ্যান চালিয়ে রাখলেই আমরা এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি ।
Share This
About MAGIC OF SCIENCE
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment