Friday, 22 February 2019

লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন !!!




আজ তোমাদের জন্য একটি চমৎকার জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে লেবু থেকে বিদ্যুৎ তৈরি করা যায় । তাহলে চলো দেখি কি করতে হবে -
কি কি লাগবে :
# তামার পাত বা মোটা তামার তার।
# দস্তার পাত বা নতুন ঢেউটিন কেটে পাত বানিয়ে নেয়া।
# রসালো লেবু।
# ছুরি বা কাটার।
# বৈদ্যুতিক তার।
# টর্চ লাইট বাল্ব।
কি কি করতে হবে :
প্রথমে মোটা তামার তার ও ঢেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নাও।
এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করাই।
এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করি। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে।
এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করি। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়।
এবার সমান আকারের চারটি লেবু নিয়ে বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নেই এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করি।
এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত করি।
এরপর বাল্বের সাথে যুক্ত করি।দেখবে বাল্বটি জ্বলে উঠবে।
মূল্যবান কথা :
তামার পাত ও দস্তার পাত যত ভাল ও পরিস্কার হবে কাজ তত ভাল হবে।
লেবু যত রসালো হবে কাজ তত ভাল হবে।
ঢেউটিনের উপর দস্তার প্রলেপ দেয়া থাকে তাই টিনের পাত কেটে টা দস্তার পাত হিসেবে ব্যাবহার করা হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য : এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে।

No comments:

Post a Comment

Pages